১০ টাকার জন্য ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো আপন চাচীর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকার জন্য চাচী আয়েশাকে খাতুনকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন (১৮)। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন। এলাকাবাসী ও পুলিশে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর মাঝে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়ার ঘটনা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে নিহতের ভাসুরের ছেলে তোহিদ তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচী মারা যায়। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১০ টাকার জন্য ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো আপন চাচীর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকার জন্য চাচী আয়েশাকে খাতুনকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন (১৮)।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন।

এলাকাবাসী ও পুলিশে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর মাঝে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়ার ঘটনা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে নিহতের ভাসুরের ছেলে তোহিদ তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচীকে এলোপাথারী আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচী মারা যায়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow