১০ শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে প্রাথমিক বিদ্যালয়সমূহে ১০টি শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, রমজান শেষে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

১০ শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে প্রাথমিক বিদ্যালয়সমূহে ১০টি শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রমজান শেষে বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow