১০ই আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ

জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ করে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান, চিনিকল পাটকলসহ বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় চালু করতে হবে। এই দাবি নিয়ে আজ ৭ ই জুলাই ২০২৬ইং রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহবায়ক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আইয়ুব আলী, দেলোয়ার হোসেন, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এস.এম শুভ, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি তৈমুর খান অপু,চাষী নেতা মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় বাজেটে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত চিনি

১০ই আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ

জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ করে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান, চিনিকল পাটকলসহ বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় চালু করতে হবে। এই দাবি নিয়ে আজ ৭ ই জুলাই ২০২৬ইং রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম আহবায়ক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজের পরিচালনায় এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, আইয়ুব আলী, দেলোয়ার হোসেন, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এস.এম শুভ, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি তৈমুর খান অপু,চাষী নেতা মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় বাজেটে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত চিনি কল পুনরায় চালু করতে অর্থ বরাদ্দের দাবী জানান। তারা বলেন চিনি শিল্পে সংঘটিত দুর্নীতি তদন্ত করতে হবে ও তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। চিনিকলগুলো আধুনিকীকরণ করে উৎপাদনে যাওয়ার দাবি জানানোর পাশাপাশি তারা আখের ক্রয় মূল্য বৃদ্ধির দাবি জানান। একই সঙ্গে আখ চাষীদের শিল্প ঋণ দেয়া বন্ধ করে স্বল্প সুদে কৃষি ঋণ প্রদান করার দাবী জানান।

নেতৃবৃন্দ সরকার কর্তৃক চিনিকল পাটকলসহ ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোক্তাদের হাতে তুলে দেয়ার গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের জোর দাবী জানিয়ে বলেন, চিনিকল শ্রমিকসহ এদেশের শ্রমজীবী জনগণ সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

বিক্ষোভ সমাবেশে জুলাই মাসে চিনিকলগুলোতে শ্রমিক সমাবেশ ও গণসংযোগ এবং আগামী ১০ই আগস্ট ঢাকায় শ্রমিক সমাবেশ করার পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করার ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow