১০ম গোল করলেন এমবাপে, মেসিকে ছাড়িয়ে গড়লেন ইতিহাস

সেমিফাইনালে স্পেনের বিপক্ষে গোল করতে পারেননি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্দে নিষ্প্রভ ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন এমবাপে। একে একে করে ফেললেন দুটি গোল। এমনিতে ৮ গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন এমবাপে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করে এবারের বিশ্বকাপে শুধু মেসিকে ছাড়িয়ে যাননি। একইসঙ্গে ছাড়িয়ে গেছেন বিশ্বকাপের সর্বমোট গোলেও। মেসির মোট গোল ছিল ২১টি। ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল করার পর এমবাপের মোট গোল সংখ্যা এখন ২২টি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে শীর্সে অবস্থান করছেন ফ্রান্স অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল হজম করে ফ্রান্স। ৪-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ফ্রান্স। শুরুর পরই ৪৮তম মিনিটে মাইকেল অলিসের দারুণ থ্রু পাস থেকে বক্সের ভেতরে বল পান এমবাপে। এক মুহূর্তও দেরি না করে বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়ান জর্ডান হেন্ডারসনের জালে। সেই গোলেই ব্যবধান কমে হয় ৪-১। সে সঙ্গে এবারের বিশ্বকাপে মেসিক

১০ম গোল করলেন এমবাপে, মেসিকে ছাড়িয়ে গড়লেন ইতিহাস

সেমিফাইনালে স্পেনের বিপক্ষে গোল করতে পারেননি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্দে নিষ্প্রভ ছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন এমবাপে। একে একে করে ফেললেন দুটি গোল।

এমনিতে ৮ গোল নিয়ে লিওনেল মেসির সঙ্গে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন এমবাপে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করে এবারের বিশ্বকাপে শুধু মেসিকে ছাড়িয়ে যাননি। একইসঙ্গে ছাড়িয়ে গেছেন বিশ্বকাপের সর্বমোট গোলেও।

মেসির মোট গোল ছিল ২১টি। ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল করার পর এমবাপের মোট গোল সংখ্যা এখন ২২টি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে শীর্সে অবস্থান করছেন ফ্রান্স অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল হজম করে ফ্রান্স। ৪-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে ফ্রান্স। শুরুর পরই ৪৮তম মিনিটে মাইকেল অলিসের দারুণ থ্রু পাস থেকে বক্সের ভেতরে বল পান এমবাপে। এক মুহূর্তও দেরি না করে বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়ান জর্ডান হেন্ডারসনের জালে। সেই গোলেই ব্যবধান কমে হয় ৪-১।

সে সঙ্গে এবারের বিশ্বকাপে মেসিকে টপকে এমবাপে ৯ গোল নিয়ে উঠে যান শীর্ষে। শুধু তাই নয়, বিশ্বকাপে মোট গোলের তালিকায় মেসির সমতায় চলে আসেন তিনি। করেন ২১তম গোল।

এরপর ৬৬তম মিনিটে এবারের বিশ্বকাপে ১০ম ও সব মিলিয়ে ২২তম গোল করেন এমবাপে। তার এই গোলটি ছিল চোখ ধাঁধানো। অলিসের সঙ্গে দ্রুত ও নিখুঁত ওয়ান-টু পাসের পর বক্সের কিনারা থেকে বাঁ পায়ের জোরালো শটে বল নিচের কর্নারে পাঠিয়ে দেন তিনি। ফুটবলবোদ্ধাদের মতে, এটি এমন একটি গোল, যা যেকোনো বড় ম্যাচের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে।

এই গোলের ফলে গোল্ডেন বুটের দৌড়েও এমবাপে এখন সবার ওপরে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোল আটটি। অবশ্য আর্জেন্টাইন অধিনায়কের সামনে এখনও ফাইনাল বাকি রয়েছে। স্পেনের বিপক্ষে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে তার।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow