১১ দলীয় জোটের সমাবেশে থাকছে না খেলাফত মজলিস

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে অংশ নিচ্ছে না খেলাফত মজলিস। পাশাপাশি জোটে দলটির থাকা নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশ ও গণমিছিল শেষে খেলাফত মজলিসের নেতারা এ তথ্য জানান। আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ বলেন, শনিবার ঢাকায় দলের কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠক হবে। ওই বৈঠকে ১১ দলীয় জোটে খেলাফত মজলিসের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিনে শূরা বৈঠক থাকায় দলের শীর্ষ নেতারা ঢাকায় অবস্থান করবেন বলেও জানান তিনি। রেজিস্ট্রারি মাঠের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এতে সভাপতিত্ব করেন মাওলানা নেহাল আহমদ। অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন

১১ দলীয় জোটের সমাবেশে থাকছে না খেলাফত মজলিস

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে অংশ নিচ্ছে না খেলাফত মজলিস। পাশাপাশি জোটে দলটির থাকা নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশ ও গণমিছিল শেষে খেলাফত মজলিসের নেতারা এ তথ্য জানান।

আগামী শনিবার (২৫ জুলাই) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ বলেন, শনিবার ঢাকায় দলের কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠক হবে। ওই বৈঠকে ১১ দলীয় জোটে খেলাফত মজলিসের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিনে শূরা বৈঠক থাকায় দলের শীর্ষ নেতারা ঢাকায় অবস্থান করবেন বলেও জানান তিনি।

রেজিস্ট্রারি মাঠের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এতে সভাপতিত্ব করেন মাওলানা নেহাল আহমদ।

অন্যদিকে, ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন জামায়াত নেতারা। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজশাহী থেকে শুরু হওয়া ধারাবাহিক বিভাগীয় সমাবেশের শেষ আয়োজন হবে সিলেটে। এ সমাবেশ থেকেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দেশের বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। সিলেটের সমাবেশেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সমাবেশকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাদরাসা মাঠের সমাবেশ থেকেই আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা আসবে।

আহমেদ জামিল/এএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow