১১ দিনে এলো প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রবাসী আয়
চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা। আরও পড়ুন দেশের রিজার্ভ আরও বাড়লো চলতি বছরের আগস্টের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ। এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার।
চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে ১৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৪৯ কোটি টাকা।

দেশের রিজার্ভ আরও বাড়লো
চলতি বছরের আগস্টের প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১১ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪২৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫১ হাজার ৮১৩ কোটি টাকা।
গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ১১ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স
ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইএআর/এমএমকে
What's Your Reaction?