১১ বছর পর যে কীর্তি গড়ল বাংলাদেশ

মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০১৫ সালে পাকিস্তানকে বেধড়ক পিটিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। সেই ম্যাচে উদ্বোধনী জুটিতেই ১৪৫ রান যোগ করেছিলেন তারা। পরের ১১ বছরে ওয়ানডেতে ছয়বার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হলেও শতরানের উদ্বোধনী জুটি হয়নি। অবশেষে সপ্তমবার এসে ফুরোল বাংলাদেশের দীর্ঘ অপেক্ষা। উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি রান তো দূরে থাক, অনেক সময় দলীয় স্কোর ১০০ পেরোনোর আগেই হুড়মুড়িয়ে বাংলাদেশের উইকেট পড়ে যায়। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, দ্বিপক্ষীয় সিরিজ—টুর্নামেন্ট, প্রতিপক্ষ বদলালেও দেখা যায় একই দৃশ্যের পুনরাবৃত্তি।  তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দেখা গেল অন্য রকম এক বাংলাদেশকে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম-সাইফ হাসান গড়েছেন শতরানের জুটি। তামিম ফিফটি করতে পারলেও সাইফ তার আগেই বিদায় নিয়েছেন। ব্যক্তিগত ৩৬ রানেই সাইফ হাসান সাজঘরে ফিরে যান। তবে ৭৬ রানে এখনও ব্যাট করে বাংলাদেশ দলকে টেনে নিচ্ছেন তানজিদ তামিম। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভ

১১ বছর পর যে কীর্তি গড়ল বাংলাদেশ

মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০১৫ সালে পাকিস্তানকে বেধড়ক পিটিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। সেই ম্যাচে উদ্বোধনী জুটিতেই ১৪৫ রান যোগ করেছিলেন তারা। পরের ১১ বছরে ওয়ানডেতে ছয়বার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হলেও শতরানের উদ্বোধনী জুটি হয়নি। অবশেষে সপ্তমবার এসে ফুরোল বাংলাদেশের দীর্ঘ অপেক্ষা।

উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি রান তো দূরে থাক, অনেক সময় দলীয় স্কোর ১০০ পেরোনোর আগেই হুড়মুড়িয়ে বাংলাদেশের উইকেট পড়ে যায়। এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, দ্বিপক্ষীয় সিরিজ—টুর্নামেন্ট, প্রতিপক্ষ বদলালেও দেখা যায় একই দৃশ্যের পুনরাবৃত্তি। 

তবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দেখা গেল অন্য রকম এক বাংলাদেশকে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম-সাইফ হাসান গড়েছেন শতরানের জুটি। তামিম ফিফটি করতে পারলেও সাইফ তার আগেই বিদায় নিয়েছেন। ব্যক্তিগত ৩৬ রানেই সাইফ হাসান সাজঘরে ফিরে যান। তবে ৭৬ রানে এখনও ব্যাট করে বাংলাদেশ দলকে টেনে নিচ্ছেন তানজিদ তামিম।

তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow