ইরানকে অস্ত্র সহায়তার বিষয় পরিস্কার করল রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে মিত্রদেশ রাশিয়া তেহরানকে অস্ত্রসহ সামরিক সহায়তা দেবে কি না—এ প্রশ্ন সামনে এসেছে। খবর- সংবাদমাধ্যম আল জাজিরা। তবে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র Dmitry Peskov। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধে অস্ত্র সহায়তার জন্য ইরান রাশিয়ার কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি এবং মস্কোর অবস্থানেও কোনো পরিবর্তন হয়নি। রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “এ ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।” গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও বর্তমান যুদ্ধে সরাসরি অস্ত্র সরবরাহের বিষয়ে কোনো পদক্ষেপের ইঙ্গিত দেয়নি মস্কো। উল্লেখ্য, রাশিয়া বর্তমানে ইরানের একম

ইরানকে অস্ত্র সহায়তার বিষয় পরিস্কার করল রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে মিত্রদেশ রাশিয়া তেহরানকে অস্ত্রসহ সামরিক সহায়তা দেবে কি না—এ প্রশ্ন সামনে এসেছে। খবর- সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র Dmitry Peskov। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধে অস্ত্র সহায়তার জন্য ইরান রাশিয়ার কাছে কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি এবং মস্কোর অবস্থানেও কোনো পরিবর্তন হয়নি।

রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, “এ ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।”

গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও বর্তমান যুদ্ধে সরাসরি অস্ত্র সরবরাহের বিষয়ে কোনো পদক্ষেপের ইঙ্গিত দেয়নি মস্কো।

উল্লেখ্য, রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছিল বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ তোলে।

এমন প্রেক্ষাপটে রাশিয়ার এই অবস্থান চলমান আঞ্চলিক সংঘাতে নতুন কূটনৈতিক মাত্রা যোগ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow