মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে শুরু হলো আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টার

মাদক ব্যবহার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টার। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, তরুণ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাহাউদ্দীন, ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, ইউএনওডিসির ন্যাশনাল প্রোগাম কোঅর্ডিনেটর (এইচআইভি/এইডস) বাংলাদেশ আবু তাহের, ইউনাইটেড নিউস অব বাংলাদেশ (ইউএনবি)’র স্পেশাল রিপোর্টার জাহাঙ্গীর আলম এবং আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েল বিয়িংয়ের কোঅর্ডিনেটর মারজানা মুনতাহা। এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আইস্যাপের ন্যাশনাল চ্যাপ্টারের কোর্ডিনেটর ওলহা মাইশাকিভস্কা। আরও পড়ুনমাতৃত্ব-পরিবার

মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে শুরু হলো আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টার

মাদক ব্যবহার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয়। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, তরুণ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাহাউদ্দীন, ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, ইউএনওডিসির ন্যাশনাল প্রোগাম কোঅর্ডিনেটর (এইচআইভি/এইডস) বাংলাদেশ আবু তাহের, ইউনাইটেড নিউস অব বাংলাদেশ (ইউএনবি)’র স্পেশাল রিপোর্টার জাহাঙ্গীর আলম এবং আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েল বিয়িংয়ের কোঅর্ডিনেটর মারজানা মুনতাহা। এছাড়াও অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আইস্যাপের ন্যাশনাল চ্যাপ্টারের কোর্ডিনেটর ওলহা মাইশাকিভস্কা।

আরও পড়ুন
মাতৃত্ব-পরিবারের দায়িত্ব পালনে চাকরি ছাড়ছেন নারীরা, কাজে ফেরাতে উদ্যোগ 
পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি সোনা গায়েব, তদন্তে পিবিআই-পুলিশ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক এবং আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মেম্বার সেক্রেটারি ইকবাল মাসুদ বলেন, মাদক ব্যবহার বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা, যা ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর গভীর প্রভাব ফেলে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান, পেশাগত দক্ষতা, সমন্বিত উদ্যোগ এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয় অত্যন্ত জরুরি। আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টার সেই সমন্বিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের মূল লক্ষ্য প্রমাণভিত্তিক কার্যক্রম প্রচার, পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক এবং কমিউনিটি নেতাদের মধ্যে সহযোগিতা বাড়বে এবং মাদক ব্যবহারের বিরুদ্ধে কার্যকর ও মানবিক উদ্যোগ শক্তিশালী হবে।

ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলির উপস্থাপনায় অনুষ্ঠানে ইউএনওডিসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গবেষক ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন।

টিটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow