১২ আগস্টের মধ্যেই বিশ্বকাপের সেরা তারকাকে বার্সায় দেখতে চান কোচ

ট্রান্সফার বাজারে একই সঙ্গে একাধিক বড় চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর দৌড়ে থাকার পাশাপাশি এবার ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে নিয়ে জোর তৎপরতা শুরু করেছে কাতালান ক্লাবটি। ২০২৬ বিশ্বকাপে গোল্ডেনবলজয়ী রদ্রি নিজেও নাকি বার্সেলোনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদের চেয়ে। ফলে স্প্যানিশ জায়ান্টদের মধ্যে তাকে ঘিরে প্রতিযোগিতায় রিয়াল কিছুটা পিছিয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ফার্নান্দো মোরিয়েন্তেসসহ অনেকেই হতাশা প্রকাশ করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, রদ্রির চুক্তি দ্রুত সম্পন্ন করতে মরিয়া বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিক চান যত দ্রুত সম্ভব এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে পেতে। ফ্লিকের লক্ষ্য, আগামী ১২ আগস্টের মধ্যে রদ্রিকে বার্সেলোনার অনুশীলনকেন্দ্র সিউতাত এসপোর্তিভায় হাজির করা। এতে প্রাক-মৌসুম প্রস্তুতির শুরু থেকেই নতুন মিডফিল্ডারকে দলের সঙ্গে অনুশীলনে যুক্ত করতে পারবেন জার্মান কোচ। চুক্তি সম্পন্ন করতে গত সপ্তাহের শেষভাগে গুরুত্বপূর্ণ অগ্রগতিও করেছে বার্সেলোনা। ইতোমধ্যে ম্যান

১২ আগস্টের মধ্যেই বিশ্বকাপের সেরা তারকাকে বার্সায় দেখতে চান কোচ

ট্রান্সফার বাজারে একই সঙ্গে একাধিক বড় চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর দৌড়ে থাকার পাশাপাশি এবার ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে নিয়ে জোর তৎপরতা শুরু করেছে কাতালান ক্লাবটি।

২০২৬ বিশ্বকাপে গোল্ডেনবলজয়ী রদ্রি নিজেও নাকি বার্সেলোনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদের চেয়ে। ফলে স্প্যানিশ জায়ান্টদের মধ্যে তাকে ঘিরে প্রতিযোগিতায় রিয়াল কিছুটা পিছিয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ফার্নান্দো মোরিয়েন্তেসসহ অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, রদ্রির চুক্তি দ্রুত সম্পন্ন করতে মরিয়া বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিক চান যত দ্রুত সম্ভব এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে পেতে।

ফ্লিকের লক্ষ্য, আগামী ১২ আগস্টের মধ্যে রদ্রিকে বার্সেলোনার অনুশীলনকেন্দ্র সিউতাত এসপোর্তিভায় হাজির করা। এতে প্রাক-মৌসুম প্রস্তুতির শুরু থেকেই নতুন মিডফিল্ডারকে দলের সঙ্গে অনুশীলনে যুক্ত করতে পারবেন জার্মান কোচ।

চুক্তি সম্পন্ন করতে গত সপ্তাহের শেষভাগে গুরুত্বপূর্ণ অগ্রগতিও করেছে বার্সেলোনা। ইতোমধ্যে ম্যানচেস্টার সিটির কাছে দ্বিতীয় দফার প্রস্তাব পাঠিয়েছে তারা। তবে সিটি এখনো নিজেদের অবস্থান থেকে সরেনি। রদ্রির জন্য ইংলিশ ক্লাবটি প্রায় ৮০ মিলিয়ন ইউরো দাবি করছে বলে জানা গেছে।

বার্সেলোনা দ্রুত চুক্তি সম্পন্ন করতে চাইলেও ম্যানসিটি এখনো রদ্রিকে নিজেদের খেলোয়াড় হিসেবেই দেখছে। ক্লাবটির কোচ এনজো মারেস্কা রোববার বিষয়টি পরিষ্কার করে বলেছেন, আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত রদ্রি সিটিরই খেলোয়াড়।

অর্থাৎ দুই ক্লাবের মধ্যে আলোচনা ইতিবাচক পথে এগোলেও এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। উভয় পক্ষই চুক্তির প্রতিটি বিষয় নিশ্চিত হওয়ার আগে তাড়াহুড়ো করতে চাইছে না।

তবে আগামী কয়েক ঘণ্টায় দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়ে গেলে রদ্রি ম্যানচেস্টার সিটির সতীর্থ ও স্টাফদের বিদায় জানিয়ে স্পেনের উদ্দেশে রওনা দিতে পারেন। এরপর কাতালোনিয়ায় গিয়ে বার্সেলোনার সঙ্গে নতুন অধ্যায় শুরু করবেন তিনি।

রদ্রিকে দ্রুত দলে পেতে বার্সেলোনার আগ্রহের মূল কারণও পরিষ্কার। ফ্লিক চান প্রাক-মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে দলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ দিতে।

এদিকে রদ্রির পাশাপাশি আরও কয়েকটি ট্রান্সফার নিয়েও কাজ করছে বার্সেলোনা। ফেরান তোরেসকে পিএসজিতে পাঠানোর আলোচনা চলছে। রোনাল্ড আরাউহোর লিভারপুলে ধারে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভারেজকে বের করে আনার চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা।

অর্থাৎ বার্সেলোনার ট্রান্সফার পরিকল্পনায় এখন একসঙ্গে একাধিক বড় নাম। তবে সব আলোচনার মধ্যে সবচেয়ে বেশি নজর রদ্রিকে ঘিরে। কারণ তাকে দলে পেতে হলে শুধু ৮০ মিলিয়ন ইউরোর দাবি পূরণ করাই নয়, ম্যানচেস্টার সিটিকেও রাজি করাতে হবে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow