১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জনকে প্রত্যাহার
প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ জনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে এবং ৩ সচিবের দপ্তর বদল করা হয়েছে। অন্যদিকে, ৫ জন সচিবকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
What's Your Reaction?
