১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই আবেদন করেছেন বলে সূত্রে জানা গেছে।  জামিনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনগুলো শুনানির জন্য রোববারের (১৯ জুলাই) কার্যতালিকায় (কজকিস্টে) রয়েছে। এর আগে ২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। পরদিন এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত। এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন। এফএইচ/এমআইএইচএস

১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ

১২ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই আবেদন করেছেন বলে সূত্রে জানা গেছে। 

জামিনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনগুলো শুনানির জন্য রোববারের (১৯ জুলাই) কার্যতালিকায় (কজকিস্টে) রয়েছে।

এর আগে ২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। পরদিন এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।

এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow