১৩ মামলায় হাইকোর্টে শাকিল-রুপার জামিন হবে কি না জানা যাবে ২৮ এপ্রিল
জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক হত্যাসহ ১৩টি পৃথক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্যে আগামী ২৮ এপ্রিল দিন ঠিক করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ
জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের করা একাধিক হত্যাসহ ১৩টি পৃথক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্যে আগামী ২৮ এপ্রিল দিন ঠিক করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।
২০২৪ সালের ১৪ জুলাই চীন সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন একাত্তর টেলিভিশনের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রুপা। তার প্রশ্নটি ছিল, কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। এই অবমাননা মুক্তিযোদ্ধারা সহ্য করতে পারছেন না। রাষ্ট্রের কিছু করণীয় আছে কি না?
এমন প্রশ্নের পর ফারজানা রুপার ব্যাপক সমালোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। পরে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ফারজানা রুপাকে চাকরিচ্যুত করে একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।
এফএইচ/এমএমকে
What's Your Reaction?