১৫ আগস্টের সম্মেলন ঘিরে অভূতপূর্ব সাড়া তৈরি হয়েছে: মাওলানা রাব্বানী

আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন আল্লামা আহমাদ শফী (রহ.) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পল্টন জোনের আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক উদ্দীপনা ও জোরালো সাড়া সৃষ্টি হয়েছে। খতমে নবুওয়তের আকিদা মুসলমানদের ঈমানের মৌলিক বিশ্বাসের অংশ। এই বিশ্বাসের সুরক্ষা এবং এ বিষয়ে দীর্ঘদিনের জনদাবিকে সামনে রেখে আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা রাব্বানী বলেন, শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে উত্থাপিত হয়ে আসছে। আমরা মনে করি, এ সম্মেলন সেই দাবিকে আরও সুসংগঠিত ও জোরালোভাবে তুলে ধরার

১৫ আগস্টের সম্মেলন ঘিরে অভূতপূর্ব সাড়া তৈরি হয়েছে: মাওলানা রাব্বানী

আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনকে সার্বিকভাবে সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন আল্লামা আহমাদ শফী (রহ.) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পল্টন জোনের আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক উদ্দীপনা ও জোরালো সাড়া সৃষ্টি হয়েছে। খতমে নবুওয়তের আকিদা মুসলমানদের ঈমানের মৌলিক বিশ্বাসের অংশ। এই বিশ্বাসের সুরক্ষা এবং এ বিষয়ে দীর্ঘদিনের জনদাবিকে সামনে রেখে আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাওলানা রাব্বানী বলেন, শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে উত্থাপিত হয়ে আসছে। আমরা মনে করি, এ সম্মেলন সেই দাবিকে আরও সুসংগঠিত ও জোরালোভাবে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ। দেশের শীর্ষ উলামা-মাশায়েখ ও সর্বস্তরের আলেম-উলামার ব্যাপক অংশগ্রহণে ১৫ আগস্টের সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলনে পরিণত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সম্মেলনের তাৎপর্য তুলে ধরে মহাসচিব আরও বলেন, এটি শুধু একটি সম্মেলন নয়; খতমে নবুওয়তের আকিদার প্রতি আমাদের অঙ্গীকার, সচেতনতা ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। তাই সম্মেলনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীকে সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে জনমত গঠন এবং গণদাবিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান বলেন, খতমে নবুওয়তের চেতনা ঈমানের মূল ভিত্তি। আগামী ১৫ আগস্টের সম্মেলনকে সফল করতে পল্টন জোনের প্রতিটি স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। পল্টন জোন থেকে সর্বাধিক সমাগম নিশ্চিত করে আমরা আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে প্রস্তুত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী; সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফখরুল ইসলাম এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

মতবিনিময় সভায় উপস্থিত নেতারা আসন্ন সম্মেলন সফল করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করেন। একই সঙ্গে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে ব্যাপক লিফলেট বিতরণ, জনসংযোগ এবং শীর্ষ উলামায়ে কেরামদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

অপরদিকে ১৫ আগস্টের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁওয়ে ঢাকা মহানগর খিলগাঁও জোনের উদ্যোগে বাদ মাগরিব আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি সুলতান আহমাদ, খিলগাঁও থানা সভাপতি মুফতি দেলোয়ার হোসাইনসহ স্থানীয় শীর্ষ নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow