১৬ ঘণ্টা পার হলেও উদ্ধার মাত্র ৩ বগি

হবিগঞ্জের মাধবপুরে মনতলা স্টেশনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ে উদ্ধারকর্মী।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এসব তথ্য দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি )-এর মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ জানান, সকাল ১১টা পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারে কাজ চলছে। আর একটি বগি খাদে পড়ে আছে। বিকেলের দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে। শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কাজ দ্রুত করা হচ্ছে যাতে রেল যোগাযোগ চালু করা যায়। এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করি বিকেলেের মধ্যে বাকি বগিগুলোও উদ্ধার করে রেলযোগাযোগ স্বাভাবিক করা হবে। উল্লেখ্য, গতকাল বুধবার (১ এপ্রিল ) জ্বালানি তেল ভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলে

১৬ ঘণ্টা পার হলেও উদ্ধার মাত্র ৩ বগি
হবিগঞ্জের মাধবপুরে মনতলা স্টেশনে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ে উদ্ধারকর্মী।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে এসব তথ্য দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান। তিনি জানান, দুর্ঘটনার কারণ জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি )-এর মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ জানান, সকাল ১১টা পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারে কাজ চলছে। আর একটি বগি খাদে পড়ে আছে। বিকেলের দিকে উদ্ধার কাজ শেষ হতে পারে। শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধার কাজ দ্রুত করা হচ্ছে যাতে রেল যোগাযোগ চালু করা যায়। এখন পর্যন্ত তিনটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করি বিকেলেের মধ্যে বাকি বগিগুলোও উদ্ধার করে রেলযোগাযোগ স্বাভাবিক করা হবে। উল্লেখ্য, গতকাল বুধবার (১ এপ্রিল ) জ্বালানি তেল ভর্তি একটি ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে রাজাপুর নামক স্থানে ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগিগুলো সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow