১৬ মামলার আসামি ডাকাত নিজাম গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে ১৬টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মিজানুর রহমান ওরফে নিজামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে চরামদ্দি ইউনিয়নের রানীরহাট বাজারে অভিযান চালায়। এ সময় কুখ্যাত ডাকাত মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলাসহ বিভিন্ন জেলায় ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে অন্তত ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলার মধ্যে ৬টিতে ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সকালে তাকে গ্রেপ্তার করা হ

১৬ মামলার আসামি ডাকাত নিজাম গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে ১৬টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মিজানুর রহমান ওরফে নিজামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রানীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে চরামদ্দি ইউনিয়নের রানীরহাট বাজারে অভিযান চালায়। এ সময় কুখ্যাত ডাকাত মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলাসহ বিভিন্ন জেলায় ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে অন্তত ১৬টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলার মধ্যে ৬টিতে ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow