১৭ লাখ দিয়েও চাকরি না পাওয়া রূপবানের লাশ মিলল খালাতো ভাইয়ের বাসায় 

রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে রূপবান আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২ মার্চ) রাতে নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে মহানগর পুলিশ। ঘটনার পর থেকে খালাতো ভাই জাকির হোসেন পলাতক রয়েছে।  জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা নেয় রূপবানের খালাতো ভাই জাকির হোসেন, তবে চাকরি না দিয়ে ওই টাকা আত্মসাৎ করে সে। নিহত রূপবান আক্তারের স্বামী সাদিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। দুই সন্তানকে নিয়ে তিনি নগরীর লালকুঠি এলাকায় বসবাস করতেন। নিহত পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা নেন জাকির হোসেন। চাকরি না হওয়ায় টাকা লেনদেনের কারণে রূপবান আক্তারকে হত্যা করেছে খালাতো ভাই জাকির হোসেন। ভুক্তভোগীর স্বজনরা জানান, গতকাল দুপুরে খালাতো ভাই জাকির হোসেন রূপবানকে বাসা থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর রাতে জাকিরের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা জানান, জাক

১৭ লাখ দিয়েও চাকরি না পাওয়া রূপবানের লাশ মিলল খালাতো ভাইয়ের বাসায় 

রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে রূপবান আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২ মার্চ) রাতে নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করে মহানগর পুলিশ। ঘটনার পর থেকে খালাতো ভাই জাকির হোসেন পলাতক রয়েছে। 

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা নেয় রূপবানের খালাতো ভাই জাকির হোসেন, তবে চাকরি না দিয়ে ওই টাকা আত্মসাৎ করে সে। নিহত রূপবান আক্তারের স্বামী সাদিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। দুই সন্তানকে নিয়ে তিনি নগরীর লালকুঠি এলাকায় বসবাস করতেন।

নিহত পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা নেন জাকির হোসেন। চাকরি না হওয়ায় টাকা লেনদেনের কারণে রূপবান আক্তারকে হত্যা করেছে খালাতো ভাই জাকির হোসেন।

ভুক্তভোগীর স্বজনরা জানান, গতকাল দুপুরে খালাতো ভাই জাকির হোসেন রূপবানকে বাসা থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর রাতে জাকিরের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা জানান, জাকির মামা দুপুরে মোটরসাইকেলে এসে আম্মুকে নিয়ে চলে যায়। পরে আমার খালাত বোনকে আম্মু কল দিয়ে বলছিল যে আমি আসতেছি। কিন্তু বাসায় না আসায় অনেকবার ফোন দিলে ফোন বন্ধ দেখায়।

নিহত রূপবানের ভাই আশরাফুল ইসলাম বলেন, বোনের প্রাইমারি স্কুলের চাকরির জন্য জাকির হোসেনকে আমি নিজে ১৫ লাখ টাকা দিয়েছি। আমার বোন রূপবান আমাকে না জানিয়ে তাকে আরও ২ লাখ টাকা দিয়েছে। জাকির কথা দিয়েছিল যে, চাকরি না হলে টাকা ফেরত দেবে। কিন্ত প্রাইমারি স্কুলে চাকুরি না হওয়ায় জাকির হাই স্কুলে চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল রূপবানকে। আমার মনে হয় টাকার জন্যই আমার বোনকে হত্যা করা হয়েছে।

ওই বাড়ির মালিক ফজলুল হক বলেন, দুই মাস আগে তার বাসাটি ভাড়া নেন জাকির হোসেন। কিন্ত ভাড়াটিয়া হিসেবে ওঠার পর কয়েকবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইলে তিনি তা দেননি।

ফজলুল হক আরও বলেন, ঘটনার দিন জাকিরকে তার বাসায় ইফতারের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে আসেনি। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাসায় আসে। তখন দেখা যায়, জাকিরের রুম বাইরে থেকে তালাবদ্ধ। পরে রাত ৩টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow