২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠনের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর। সুন ওয়েইডং মূলত ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন, যেখানে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌মের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। বৃহস্প‌তিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডংয়ের সফর নিয়ে আলোচনা করে‌ন। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করার সুযোগ রয়েছে। ঢাকা সফরকালে সুন ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পা

২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠনের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর।

সুন ওয়েইডং মূলত ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন, যেখানে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌মের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

বৃহস্প‌তিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডংয়ের সফর নিয়ে আলোচনা করে‌ন। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করার সুযোগ রয়েছে।

ঢাকা সফরকালে সুন ওয়েইডং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘকালীন সমর্থন ও অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে।

জেপিআই/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow