২ বিয়ে প্রসঙ্গে নমনীয় জবাব দিলেন এনসিপি নেত্রী

ডা. মাহমুদা মিতু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানারকম তথ্য প্রচার হয়ে থাকে। যার অধিকাংশই ভিত্তিহীন। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল, প্রথম স্বামী তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এ বিষয়ে সমালোচনাকারীদের নমনীয়ভাবে জবাবে দিয়েছেন এই এনসিপি নেত্রী।  নিজের ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে মিতু লিখেছেন, ‘বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর মাশা আল্লাহ। যারা আমাকে চিনেন, তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।’ দুই বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন, দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।’ উল্লেখ্য, মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি।

২ বিয়ে প্রসঙ্গে নমনীয় জবাব দিলেন এনসিপি নেত্রী

ডা. মাহমুদা মিতু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানারকম তথ্য প্রচার হয়ে থাকে। যার অধিকাংশই ভিত্তিহীন। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল, প্রথম স্বামী তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।

এ বিষয়ে সমালোচনাকারীদের নমনীয়ভাবে জবাবে দিয়েছেন এই এনসিপি নেত্রী। 

নিজের ফেসবুকে তাকে নিয়ে দেওয়া পোস্টটি শেয়ার করে মিতু লিখেছেন, ‘বিয়ের বয়স ১৭ বছর। দুইটা মেয়ে আছে। আমার সংসার জীবন এত সুন্দর মাশা আল্লাহ। যারা আমাকে চিনেন, তারা জানেন। আমি স্বামীর সাপোর্টেই রাজনীতি করি।’

দুই বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আল্লাহর কসম ১৭ বছরে হাজবেন্ডের সঙ্গে মনোমালিন্য হলেও ১ ঘণ্টা রাগ করে থাকছি এমন ইতিহাসও নাই। আর দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন। এমন মিথ্যাচারের জন্য এমন শিক্ষা দিন যেন, দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যার সাহস না পায়।’

উল্লেখ্য, মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow