২ মাস পর অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহৃত এক কিশোরীকে প্রায় দুই মাস পর উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরাফাত ইসলাম মাধবপুর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরীকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ৪ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিএসসি সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
র্যাব জানায়, উদ্ধ

র্যাব জানায়, উদ্ধার হওয়া কিশোরী এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, অপহরণ মামলার তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।