২ সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

ঢাকার দোহারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে উপজেলার বিলাশপুর-রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, সালাম শিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে সালাম শিকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েন। মা নাসিমা বেগমের প্রচেষ্টায় জানালা ভেঙে দুই মেয়ে ও নাতি ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও, ধোঁয়া ও আগুনের তীব্রতায় দম্পতি ভেতরেই আটকা পড়ে মারা যান। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।  দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, সংবাদ পাওয়ার ৭ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর পর ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেন। নিহত দম্পতির মেয়ে জান্নাতুল অভিযোগ করেছেন, ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।  তবে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক কালবেলাকে

২ সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
ঢাকার দোহারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১টার দিকে উপজেলার বিলাশপুর-রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, সালাম শিকদার (৫৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫)। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে সালাম শিকদারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েন। মা নাসিমা বেগমের প্রচেষ্টায় জানালা ভেঙে দুই মেয়ে ও নাতি ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও, ধোঁয়া ও আগুনের তীব্রতায় দম্পতি ভেতরেই আটকা পড়ে মারা যান। খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।  দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার জানান, সংবাদ পাওয়ার ৭ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর পর ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেন। নিহত দম্পতির মেয়ে জান্নাতুল অভিযোগ করেছেন, ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।  তবে দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক কালবেলাকে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। শনিবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow