২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য দেবতাখুম পর্যটন স্পট আগামী ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিম আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা বর্ষণে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন। আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটন স্পটটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে উপজেলা প

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য দেবতাখুম পর্যটন স্পট আগামী ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিম আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা বর্ষণে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এসব অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন।

আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটন স্পটটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

পাশাপাশি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow