২০ বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
মাদারীপুরে শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে অন্তত ২০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলার আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, হত্যার ঘটনার জেরে মঙ্গলবার রাতে হাসান মুন্সীর পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায় নিহত আলমগীর হাওলাদারের পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেওয়া হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বসতবাড়িতে। এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আখতার হাওলাদারের সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেগ পোহাতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, র্যাব
মাদারীপুরে শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে অন্তত ২০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক কাউন্সিলার আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, হত্যার ঘটনার জেরে মঙ্গলবার রাতে হাসান মুন্সীর পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায় নিহত আলমগীর হাওলাদারের পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেওয়া হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বসতবাড়িতে। এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে আখতার হাওলাদারের সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় বেগ পোহাতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চালানো হয়।
What's Your Reaction?