২০ হাজার পিস ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল
কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত কনস্টেবল সজিব বেপারী। তিনি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জানা গেছে, তিনি ইয়াবার এই চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত
কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত কনস্টেবল সজিব বেপারী। তিনি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা।
শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জানা গেছে, তিনি ইয়াবার এই চালান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন।
৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
৩০ বিজিবির (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
What's Your Reaction?