২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায়, আর একটি চট্টগ্রামে। টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে, শেষ ম্যাচ ঢাকায়। আসন্ন এই সিরিজে মাত্র ২০০ টাকা খরচেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শক-সমর্থকেরা। তবে সর্বোচ্চ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার ম্যাচগুলোর জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৬০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের ম্যাচগুলোতে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের অনল

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায়, আর একটি চট্টগ্রামে। টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে, শেষ ম্যাচ ঢাকায়।

আসন্ন এই সিরিজে মাত্র ২০০ টাকা খরচেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শক-সমর্থকেরা। তবে সর্বোচ্চ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকার ম্যাচগুলোর জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৬০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের ম্যাচগুলোতে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৬০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিটের অনলাইন বিক্রি শুরু হয়েছে আজ সন্ধ্যা ৬টা থেকে। দর্শকেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow