২০১০ ফাইনালেও স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখেছিল নেদারল্যান্ডস
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে আসে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। ম্যাচের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার, ফলে অতিরিক্ত সময়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এই বহিষ্কারের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে একটি বিরল রেকর্ডও গড়ে ওঠে। ২০১০ সালের ফাইনালে নেদারল্যান্ডসের জন হেইটিঙ্গার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখলেন এনজো ফার্নান্দেজ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই ফাইনালে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল হেইটিঙ্গাকে। প্রায় ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে একজন খেলোয়াড় লাল কার্ড দেখলেন। আর কাকতালীয়ভাবে, দুই ঘটনাতেই প্রতিপক্ষ ছিল স্পেন। আরআর/আইএইচএস
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে আসে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। ম্যাচের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার, ফলে অতিরিক্ত সময়ে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
এই বহিষ্কারের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে একটি বিরল রেকর্ডও গড়ে ওঠে। ২০১০ সালের ফাইনালে নেদারল্যান্ডসের জন হেইটিঙ্গার পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখলেন এনজো ফার্নান্দেজ।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই ফাইনালে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল হেইটিঙ্গাকে।
প্রায় ১৬ বছর পর আবারও বিশ্বকাপ ফাইনালে একজন খেলোয়াড় লাল কার্ড দেখলেন। আর কাকতালীয়ভাবে, দুই ঘটনাতেই প্রতিপক্ষ ছিল স্পেন।
আরআর/আইএইচএস
What's Your Reaction?