২০২৬ সালের রোজা ২৯ নাকি ৩০?

২০২৬ সালে পবিত্র রমজান মাস কতদিনের হতে পারে সে সম্পর্কে আগাম তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বিদ্যার হিসাবের পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে ভিন্নতা দেখা দিতে পারে। কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। সে হিসাবে এ বছর রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি।  শনিবার (৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরু হওয়ার তারিখে ভিন্নতা থাকলেও শেষ দিকে অর্থাৎ শাওয়াল মাস ও ঈদুল ফিতরের তারিখ অধিকাংশ মুসলিম দেশে প্রায় একই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, ঈদুল ফিতর হতে পারে ২০ মার্চ। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম এমারাত আল ইউম-কে দেওয়া তথ্য অনুযায়ী, জ্যোতির্বিদ্যার হিসাব বলছে, এ বছর রমজান ২৯ দিনের হবে এবং সবচেয়ে সম্ভাব্য হিসেবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। আল জারওয়ান জানান, হিজরি ১৪৪৭ সনের রমজানের চাঁদ

২০২৬ সালের রোজা ২৯ নাকি ৩০?
২০২৬ সালে পবিত্র রমজান মাস কতদিনের হতে পারে সে সম্পর্কে আগাম তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বিদ্যার হিসাবের পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে ভিন্নতা দেখা দিতে পারে। কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। সে হিসাবে এ বছর রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি।  শনিবার (৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরু হওয়ার তারিখে ভিন্নতা থাকলেও শেষ দিকে অর্থাৎ শাওয়াল মাস ও ঈদুল ফিতরের তারিখ অধিকাংশ মুসলিম দেশে প্রায় একই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, ঈদুল ফিতর হতে পারে ২০ মার্চ। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম এমারাত আল ইউম-কে দেওয়া তথ্য অনুযায়ী, জ্যোতির্বিদ্যার হিসাব বলছে, এ বছর রমজান ২৯ দিনের হবে এবং সবচেয়ে সম্ভাব্য হিসেবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। আল জারওয়ান জানান, হিজরি ১৪৪৭ সনের রমজানের চাঁদ দেখা যাবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা ১ মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। সে সময় চাঁদের বয়স হবে প্রায় ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখা অত্যন্ত কঠিন। ফলে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। পরদিন বুধবার, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে। আর সে ক্ষেত্রে রমজান শেষ হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ এবং শুক্রবার, ২০ মার্চ পালিত হতে পারে ঈদুল ফিতর। উল্লেখ্য, ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow