২০২৭ বিশ্বকাপে চমক, আসছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার সেভেন’ পর্ব
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন টুর্নামেন্ট কাঠামো ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ১৪ দলের এই বিশ্বকাপে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘সুপার সিরিজ’ পর্ব, যার মাধ্যমে মূল গ্রুপ পর্ব শুরুর আগেই দুটি দল বিদায় নেবে। নতুন ফরম্যাট অনুযায়ী, সুপার সিরিজ শেষে অবশিষ্ট ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল এবং দুই গ্রুপের মধ্যে সেরা চতুর্থ স্থানধারী দল মিলে সাতটি দল ‘সুপার সেভেন’ পর্বে খেলবে। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বুধবার এই নতুন ফরম্যাটের ঘোষণা দেওয়া হয়। আইসিসির ভাষ্য, টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়ানো এবং প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতেই এই পরিবর্তন আনা হয়েছে। ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমএমআর
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন টুর্নামেন্ট কাঠামো ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ১৪ দলের এই বিশ্বকাপে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘সুপার সিরিজ’ পর্ব, যার মাধ্যমে মূল গ্রুপ পর্ব শুরুর আগেই দুটি দল বিদায় নেবে।
নতুন ফরম্যাট অনুযায়ী, সুপার সিরিজ শেষে অবশিষ্ট ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল এবং দুই গ্রুপের মধ্যে সেরা চতুর্থ স্থানধারী দল মিলে সাতটি দল ‘সুপার সেভেন’ পর্বে খেলবে। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বুধবার এই নতুন ফরম্যাটের ঘোষণা দেওয়া হয়। আইসিসির ভাষ্য, টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়ানো এবং প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএমআর
What's Your Reaction?