সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

  প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়েরকে জামিন দেননি আদালত। শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে রাখার আদেশ বহাল রাখা হয়েছে। রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন। গত ১৮ জুন আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে এ মামলার অন্য তিন আসামি—আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন পান। মামলার নথি অনুযায়ী, আদালতের সমনে সাড়া না দেওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরমধ্যে তিনজন জামিন পেলেও জোবায়েরকে কারাগারে পাঠানো হয়। গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও নথি জালিয়াতির অভিযোগ এনে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগ গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

 

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়েরকে জামিন দেননি আদালত। শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে রাখার আদেশ বহাল রাখা হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন।

গত ১৮ জুন আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে এ মামলার অন্য তিন আসামি—আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন পান।

মামলার নথি অনুযায়ী, আদালতের সমনে সাড়া না দেওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরমধ্যে তিনজন জামিন পেলেও জোবায়েরকে কারাগারে পাঠানো হয়।

গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও নথি জালিয়াতির অভিযোগ এনে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগ গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অন্য দুই পরোয়ানাভুক্ত আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী ও তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা। 

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow