২০.৬ বিলিয়ন ডলার আইপিএলের মূল্য, কোন দল এগিয়ে?

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) বাজারমূল্য প্রথমবারের মতো ২০ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মালিকানা পরিবর্তন-সংক্রান্ত দুটি বড় বিনিয়োগ চুক্তির পর লিগটির মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে আইপিএলের সামগ্রিক মূল্য ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ব্র্যান্ড হিসেবে আইপিএলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রতি ম্যাচ থেকে আয়ের হিসাবে বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) আইপিএলের চেয়ে এগিয়ে রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড মূল্য ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলির দলটির ব্র্যান্ড মূল্য বর্তমানে ৩১২ মিলিয়ন ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট প্রায় ১.৮ বিলিয়ন ডলারে আরসিবির মালিকানা অধিগ্রহণ করেছে। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে রাজস্থা

২০.৬ বিলিয়ন ডলার আইপিএলের মূল্য, কোন দল এগিয়ে?

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) বাজারমূল্য প্রথমবারের মতো ২০ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে ২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মালিকানা পরিবর্তন-সংক্রান্ত দুটি বড় বিনিয়োগ চুক্তির পর লিগটির মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি।

প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে আইপিএলের সামগ্রিক মূল্য ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া ব্র্যান্ড হিসেবে আইপিএলের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রতি ম্যাচ থেকে আয়ের হিসাবে বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) আইপিএলের চেয়ে এগিয়ে রয়েছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড মূল্য ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলির দলটির ব্র্যান্ড মূল্য বর্তমানে ৩১২ মিলিয়ন ডলার। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী জোট প্রায় ১.৮ বিলিয়ন ডলারে আরসিবির মালিকানা অধিগ্রহণ করেছে। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে রাজস্থান রয়্যালসের মালিকানাতেও বড় পরিবর্তন এসেছে। প্রায় ১.৬৫ বিলিয়ন ডলারের এক চুক্তিতে ভারতের শীর্ষ শিল্পপতি লক্ষ্মী এন. মিত্তাল ও তাঁর পরিবার ভ্যাকসিন উদ্যোক্তা আদার পুনাওয়ালার সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নিয়েছেন।

হুলিহান লোকির কর্মকর্তা হর্ষ তালিকোটি বলেন, ২০২৬ সালে ক্রিকেট বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় সম্পদে পরিণত হয়েছে। তাঁর ভাষায়, আইপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি বৈশ্বিক ক্রীড়া ব্যবসার নতুন মানদণ্ড তৈরি করছে। সাম্প্রতিক বড় বড় বিনিয়োগ চুক্তি ভবিষ্যতে এই লিগের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনার প্রতিই আস্থার বহিঃপ্রকাশ।

২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সবচেয়ে বড় আয়ের উৎসগুলোর একটি। ২০২০ সালের এক হিসাব অনুযায়ী, এই লিগ ভারতের অর্থনীতিতে বছরে ১১ বিলিয়ন ডলারেরও বেশি অবদান রাখে।

আইপিএলের সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ চালু হয়েছে। একই সঙ্গে ভারতে বক্সিং, ব্যাডমিন্টন, কাবাডি ও পোকারসহ বিভিন্ন খেলায়ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ জনপ্রিয়তা অর্জন করেছে।

তথ্যসূত্র: গার্ডিয়ান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow