২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনে ভালোই প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। প্রথম সেশন দাপট দেখিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি তুলে নিয়ে মেহেদী হাসান মিরাজ। ২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা। ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪১৭ রান। ৬৫ রানে মিরাজ ও ১২ রানে তাসকিন অপরাজিত আছেন।  এর আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা। ব্যক্তিগত ৩২ রান নিয়ে দিন শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ১১৭ বল খেলে ৫ চারে ৫০ পূর্ণ করেন তিনি। এর আগে এই মাঠে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজ ১০৯ রানের এক ইনিংস খেলেছিলেন। মিরাজ অপরাজিত আছেন ৫৩ রানে। তারপর ১২৯তম ওভারের প্রথম বলে কামিন্সের এক বাউন্সারে তাসকিন আহমেদের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তাতে বাংলাদেশের স্কোর চারশ ছাড়ায়। বাংলাদেশের লিডও দুইশ ছাড়িয়ে গেছে। পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। বলটা ধরতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি একার করে নিতে পারতেন তিনি। ৬ উইকেটে

২১৯ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
ডারউইন টেস্টের তৃতীয় দিনে ভালোই প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। প্রথম সেশন দাপট দেখিয়ে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি তুলে নিয়ে মেহেদী হাসান মিরাজ। ২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা। ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪১৭ রান। ৬৫ রানে মিরাজ ও ১২ রানে তাসকিন অপরাজিত আছেন।  এর আগে ১২৬তম ওভারে পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ড্রেসিংরুম থেকে তাকে করতালিতে অভিবাদন জানান সতীর্থরা। ব্যক্তিগত ৩২ রান নিয়ে দিন শুরু করেন মেহেদী হাসান মিরাজ। ১১৭ বল খেলে ৫ চারে ৫০ পূর্ণ করেন তিনি। এর আগে এই মাঠে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজ ১০৯ রানের এক ইনিংস খেলেছিলেন। মিরাজ অপরাজিত আছেন ৫৩ রানে। তারপর ১২৯তম ওভারের প্রথম বলে কামিন্সের এক বাউন্সারে তাসকিন আহমেদের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। তাতে বাংলাদেশের স্কোর চারশ ছাড়ায়। বাংলাদেশের লিডও দুইশ ছাড়িয়ে গেছে। পরের বলেই একই জায়গায় তাসকিনকে জীবন দেন স্টিভেন স্মিথ। বলটা ধরতে পারলে টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডটি একার করে নিতে পারতেন তিনি। ৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টায় হাসান মাহমুদের বিদায়ের পর তাইজুল ইসলামও দ্রুত আউট হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow