২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। মৃতরা হলেন- উপজেলার মসূয়া ইউনিয়নের পংমসূয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬৫) ও মো. আলিম উদ্দিন (৬২)। তারা মৃত আব্দুল হেকিমের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় স্ট্রোকজনিত কারণে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন। এর আগে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পংমসূয়া বাজারে যাওয়ার পথে হঠাৎ স্ট্রোক করে রাস্তায় পড়ে যান তার ভাই আলিম উদ্দিন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন। পংমসূয়া গ্রামের বাসিন্দা ও শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, একদিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা।  এ ঘটনায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন- উপজেলার মসূয়া ইউনিয়নের পংমসূয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৬৫) ও মো. আলিম উদ্দিন (৬২)। তারা মৃত আব্দুল হেকিমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) সন্ধ্যায় স্ট্রোকজনিত কারণে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় পংমসূয়া বাজারে যাওয়ার পথে হঠাৎ স্ট্রোক করে রাস্তায় পড়ে যান তার ভাই আলিম উদ্দিন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পংমসূয়া গ্রামের বাসিন্দা ও শিক্ষক মো. খায়রুল ইসলাম বলেন, একদিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। 

এ ঘটনায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow