২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন দাবি, না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে ঘিরে চলমান অস্থিরতা ও সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর আমজাদের মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাসের সুপারভাইজার স্বপন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাসচালক লিটন শ্রমিকদের একটি সমস্যা নিয়ে আলোচনার জন্য শ্রমিক নেতা ফেরদৌসের কাছে গেলে সমাধানের পরিবর্তে তাকে এবং সঙ্গে থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সেদিন সন্ধ্যায় সাধারণ শ্রমিকরা বিক্ষোভে নামেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেরদৌস ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পিস্তল দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলন থেকে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ২৪

২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন দাবি, না হলে কর্মবিরতির হুঁশিয়ারি
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে ঘিরে চলমান অস্থিরতা ও সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর আমজাদের মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাসের সুপারভাইজার স্বপন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাসচালক লিটন শ্রমিকদের একটি সমস্যা নিয়ে আলোচনার জন্য শ্রমিক নেতা ফেরদৌসের কাছে গেলে সমাধানের পরিবর্তে তাকে এবং সঙ্গে থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সেদিন সন্ধ্যায় সাধারণ শ্রমিকরা বিক্ষোভে নামেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ফেরদৌস ও শ্রমিক নেতা রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের নিয়ে সাধারণ শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা পিস্তল দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও দাবি করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলন থেকে দুই দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ২৪ ঘণ্টার মধ্যে ফেরদৌস ও রফিকুল ইসলাম পাখিসহ অভিযুক্তদের গ্রেপ্তার এবং ইউনিয়নের বর্তমান নেতৃত্বের পদত্যাগ নিশ্চিত করে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। একইসঙ্গে দাবি মানা না হলে শুক্রবার থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। শ্রমিকদের দাবি, সাধারণ শ্রমিকদের জান-মাল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান কালবেলাকে জানান, বিষয়টি শ্রমিকদের অভ্যন্তরীণ। তবে কোনো ফৌজদারি অপরাধ ঘটলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow