২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

ঈদে ঘরমুখো মানুষের চাপে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে যমুনা সেতু দিয়ে। এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকার বেশি।  রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।  এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৬ হাজার ৭৫৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে, পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯৬ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।  ঈদের সরকারি ছুটি সোমবার থেকে হলেও শুক্রবার (২২ মে) বিকেল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে রোববার থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।  

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি

ঈদে ঘরমুখো মানুষের চাপে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে যমুনা সেতু দিয়ে। এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজারের বেশি গাড়ি চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকার বেশি। 

রোববার (২৪ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। 

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৬ হাজার ৭৫৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অপরদিকে, পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯৬ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা। 

ঈদের সরকারি ছুটি সোমবার থেকে হলেও শুক্রবার (২২ মে) বিকেল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে রোববার থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow