২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ

ঈদের দিন যমুনা সেতু দিয়ে ১৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৮১ হাজার ৬শ’ টাকা। শুক্রবার (২৯ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ১৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৯ হাজার ১৭৭ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ৫৭ লাখ ৮২ হাজার ২শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ৯ হাজার ৫৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ৬৮ লাখ ৯৯ হাজার ৪শ’ টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হয়। ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে। আব্দুল্লাহ

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ১ কোটি ২৬ লাখ

ঈদের দিন যমুনা সেতু দিয়ে ১৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৮১ হাজার ৬শ’ টাকা। শুক্রবার (২৯ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ১৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৯ হাজার ১৭৭ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ৫৭ লাখ ৮২ হাজার ২শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ৯ হাজার ৫৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ৬৮ লাখ ৯৯ হাজার ৪শ’ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হয়।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow