২৫ ও ২৬ জুন রোজা রাখার আহ্বান মিজানুর রহমান আজহারীর

পবিত্র আশুরা তথা ১০ই মুহাররম উপলক্ষে মুসলমানদের দুটি রোজা রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। মিজানুর রহমান আজহারী তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশে আগামী ২৫ জুন মোতাবেক ৯ মহররম বৃহস্পতিবার এবং ২৬ জুন মোতাবেক ১০ মহররম শুক্রবার আশুরার রোজা রাখতে হবে। এ লক্ষ্যে আজ বুধবার রাতেই ধর্মপ্রাণ মুসলমানদের রোজার জন্য সাহরি করার পরামর্শ দিয়েছেন তিনি। আরও পড়ুন আশুরায় রোজা রাখার ফজিলত আশুরার রোজার প্রেক্ষাপট সম্পর্কে মিজানুর রহমান আজহারী বলেন, রাসুল (সা.) যখন হিজরত করে মদিনায় এলেন এবং ইয়াহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখতে পেলেন, তখন তিনি তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বললো, এটি সেই দিন, যে দিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের ওপর বিজয়ী করেছেন। তাই এর সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন নবী (সা.) বললেন, আমরা তোমাদের চেয়েও মুসার (আ.) অধিক নিকটবর্তী। তিনি আশুরার দিন রোজা রাখার নির্দেশ দেন। (সহিহ মুসলিম : ২৫২৭) ওই বছর শুধু আশুরার দিন রোজা রাখলেও রাসুলুল্লাহ

২৫ ও ২৬ জুন রোজা রাখার আহ্বান মিজানুর রহমান আজহারীর

পবিত্র আশুরা তথা ১০ই মুহাররম উপলক্ষে মুসলমানদের দুটি রোজা রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

মিজানুর রহমান আজহারী তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশে আগামী ২৫ জুন মোতাবেক ৯ মহররম বৃহস্পতিবার এবং ২৬ জুন মোতাবেক ১০ মহররম শুক্রবার আশুরার রোজা রাখতে হবে। এ লক্ষ্যে আজ বুধবার রাতেই ধর্মপ্রাণ মুসলমানদের রোজার জন্য সাহরি করার পরামর্শ দিয়েছেন তিনি।

আশুরার রোজার প্রেক্ষাপট সম্পর্কে মিজানুর রহমান আজহারী বলেন, রাসুল (সা.) যখন হিজরত করে মদিনায় এলেন এবং ইয়াহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখতে পেলেন, তখন তিনি তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বললো, এটি সেই দিন, যে দিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের ওপর বিজয়ী করেছেন। তাই এর সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন নবী (সা.) বললেন, আমরা তোমাদের চেয়েও মুসার (আ.) অধিক নিকটবর্তী। তিনি আশুরার দিন রোজা রাখার নির্দেশ দেন। (সহিহ মুসলিম : ২৫২৭)

ওই বছর শুধু আশুরার দিন রোজা রাখলেও রাসুলুল্লাহ (সা.) পরবর্তী বছর থেকে আশুরা উপলক্ষে দুইদিন রোজা রাখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন উল্লেখ করে মিজানুর রহমান আজহারী বলেন, নবীজি (সা.) যখন আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবিদেরও রোজা রাখার নির্দেশ দিলেন, তখন তারা বললেন, হে আল্লাহর রাসুল! এ দিনটিকে তো ইহুদি ও খ্রিস্টানরাও সম্মান করে থাকে। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ইনশাআল্লাহ, আগামী বছর আমরা ৯ মহররমও রোজা রাখবো। (সহিহ মুসলিম: ১১৩৪)

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow