২৫ বছর পর আবার ফিরছে আমির খানের সেই সিনেমা

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী সিনেমাগুলোর একটি ‘লগান’ আবারও প্রেক্ষাগৃহে ফিরছে। মুক্তির প্রায় ২৫ বছর পর জনপ্রিয় এই ছবিটি নতুনভাবে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ‘আমির খান প্রোডাকশনস’। জানা গেছে, আগামী ১২ থেকে ১৪ জুন বিশেষ প্রদর্শনীর মাধ্যমে পুনরায় বড় পর্দায় দেখা যাবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি। এই পুনর্মুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ছবির নতুন ট্রেলার। এটি দর্শকদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়ার আবহ। নতুন ট্রেলারে উঠে এসেছে ছবির মূল গল্পের আবেগ ও প্রেক্ষাপট। দেখা যায়, ব্রিটিশ শাসিত ভারতের এক গ্রামে খরা ও অতিরিক্ত করের চাপে বিপর্যস্ত মানুষের জীবন। সেখানে ব্রিটিশ অফিসারের এক অদ্ভুত চ্যালেঞ্জ- ক্রিকেট ম্যাচে জিততে পারলে কর মওকুফ। যে খেলা সম্পর্কে গ্রামবাসীদের কোনো ধারণাই নেই, সেই খেলাই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার লড়াই। ঐক্য, বিশ্বাস, প্রেম ও অসম্ভবকে জয় করার মানসিক শক্তি- এই উপাদানগুলোই ‘লগান’-কে সময়ের সীমানা পেরিয়ে দর্শকের মনে জায়গা করে দিয়েছে। ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান। আরও ছিলেন গ্রেসি সিং, র‍্যাচেল শেলি, রঘুবীর

২৫ বছর পর আবার ফিরছে আমির খানের সেই সিনেমা

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কালজয়ী সিনেমাগুলোর একটি ‘লগান’ আবারও প্রেক্ষাগৃহে ফিরছে। মুক্তির প্রায় ২৫ বছর পর জনপ্রিয় এই ছবিটি নতুনভাবে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে ‘আমির খান প্রোডাকশনস’।

জানা গেছে, আগামী ১২ থেকে ১৪ জুন বিশেষ প্রদর্শনীর মাধ্যমে পুনরায় বড় পর্দায় দেখা যাবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি। এই পুনর্মুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ছবির নতুন ট্রেলার। এটি দর্শকদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়ার আবহ।

নতুন ট্রেলারে উঠে এসেছে ছবির মূল গল্পের আবেগ ও প্রেক্ষাপট। দেখা যায়, ব্রিটিশ শাসিত ভারতের এক গ্রামে খরা ও অতিরিক্ত করের চাপে বিপর্যস্ত মানুষের জীবন। সেখানে ব্রিটিশ অফিসারের এক অদ্ভুত চ্যালেঞ্জ- ক্রিকেট ম্যাচে জিততে পারলে কর মওকুফ। যে খেলা সম্পর্কে গ্রামবাসীদের কোনো ধারণাই নেই, সেই খেলাই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার লড়াই।

ঐক্য, বিশ্বাস, প্রেম ও অসম্ভবকে জয় করার মানসিক শক্তি- এই উপাদানগুলোই ‘লগান’-কে সময়ের সীমানা পেরিয়ে দর্শকের মনে জায়গা করে দিয়েছে।

ছবিটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খান। আরও ছিলেন গ্রেসি সিং, র‍্যাচেল শেলি, রঘুবীর যাদব ও যশপাল শর্মাসহ অনেকে।

‘লগান’-এর সংগীত, বিশেষ করে এ আর রহমানের সুরে তৈরি গানগুলো এখনো সমান জনপ্রিয়। নতুন ট্রেলারে সেই আবহও ফিরে এসেছে, যা দর্শকদের পুরনো স্মৃতিকে আরও উসকে দিচ্ছে।

আন্তর্জাতিক মঞ্চেও সফল এই সিনেমা একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছিল এবং অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন অর্জন করেছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ছবিটি একাধিক সম্মাননা পায়।

দুই দশকের বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরে আসায় ‘লগান’ ঘিরে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে দর্শকমহলে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow