২৫ বছরে পুরুষের ফ্যান্টাসি বদলেছে: স্বস্তিকা

গজদাঁতের সেই চেনা হাসি আর রামধনু ওড়নায় ঢাকা সাদা সালোয়ার কামিজ— পর্দা ও বাস্তবের ‘বৌদি’ স্বস্তিকা মুখোপাধ্যায় আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং ২৫ বছরের অভিনয় জীবন এবং তাঁর আসন্ন ছবি ‘প্রমোটার বৌদি’ নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিলেন এই টালিউড কুইন। পরিচালক শৌর্য দেবের আগামী ছবি ‘প্রমোটার বৌদি’-তে স্বস্তিকাকে দেখা যাবে এক অন্য মেজাজে। ধুলো উড়িয়ে বাইক নিয়ে এন্ট্রি, অ্যাকশন আর ভোজপুরি গানের তালে নাচ— একসময়ের কমার্শিয়াল হিরোরা যা করতেন, এবার স্বস্তিকা তাই করেছেন। তাঁর মতে, “একই কাজ ২৫ বছর করলে লোকে কেন দেখবে? তাই চ্যালেঞ্জ নিয়েছি। মেয়েরা সাধারণত প্রমোটিং করে না, আমি পর্দায় সেই অসাধ্য সাধন করেছি।” ক্যারিয়ারের শুরুতে যে ‘পুতুল’ সৌন্দর্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন, আজ সেই ইমেজ ধরে রাখতে নারাজ তিনি। বয়সের সাথে শারীরিক পরিবর্তন (ওজন বৃদ্ধি) এবং অভিনয়ের পরিপক্কতাকে তিনি সহজভাবেই গ্রহণ করেছেন। স্বস্তিকার স্পষ্ট কথা, “গত ২৫ বছরে পুরুষের ফ্যান্টাসি করার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি আগের মতো থাকলে কি চলত? সময়ের সাথে নিজেকে না বদলালে আমি ২৫ বছর টিকে থাকতে পারতাম না।” সহকর্মীরা রাজনীতিতে নাম লেখা

২৫ বছরে পুরুষের ফ্যান্টাসি বদলেছে: স্বস্তিকা

গজদাঁতের সেই চেনা হাসি আর রামধনু ওড়নায় ঢাকা সাদা সালোয়ার কামিজ— পর্দা ও বাস্তবের ‘বৌদি’ স্বস্তিকা মুখোপাধ্যায় আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং ২৫ বছরের অভিনয় জীবন এবং তাঁর আসন্ন ছবি ‘প্রমোটার বৌদি’ নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিলেন এই টালিউড কুইন।

পরিচালক শৌর্য দেবের আগামী ছবি ‘প্রমোটার বৌদি’-তে স্বস্তিকাকে দেখা যাবে এক অন্য মেজাজে। ধুলো উড়িয়ে বাইক নিয়ে এন্ট্রি, অ্যাকশন আর ভোজপুরি গানের তালে নাচ— একসময়ের কমার্শিয়াল হিরোরা যা করতেন, এবার স্বস্তিকা তাই করেছেন। তাঁর মতে, “একই কাজ ২৫ বছর করলে লোকে কেন দেখবে? তাই চ্যালেঞ্জ নিয়েছি। মেয়েরা সাধারণত প্রমোটিং করে না, আমি পর্দায় সেই অসাধ্য সাধন করেছি।”

ক্যারিয়ারের শুরুতে যে ‘পুতুল’ সৌন্দর্যের জন্য তিনি জনপ্রিয় ছিলেন, আজ সেই ইমেজ ধরে রাখতে নারাজ তিনি। বয়সের সাথে শারীরিক পরিবর্তন (ওজন বৃদ্ধি) এবং অভিনয়ের পরিপক্কতাকে তিনি সহজভাবেই গ্রহণ করেছেন। স্বস্তিকার স্পষ্ট কথা,

“গত ২৫ বছরে পুরুষের ফ্যান্টাসি করার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি আগের মতো থাকলে কি চলত? সময়ের সাথে নিজেকে না বদলালে আমি ২৫ বছর টিকে থাকতে পারতাম না।”

সহকর্মীরা রাজনীতিতে নাম লেখালেও স্বস্তিকা সেই পথে হাঁটতে নারাজ। স্পষ্ট জানালেন, “রাজনীতি বুঝি না, তাই ওসব আমার দ্বারা হবে না।” অন্যদিকে, লন্ডনে থাকা মেয়ে অন্বেষার প্রেম নিয়ে চর্চাকেও খুব একটা পাত্তা দেন না তিনি। মা-মেয়ে দুজনেই এ সব খবর নিয়ে ‘খিল্লি’ করতে ভালোবাসেন। অন্বেষা এখন পিএইচডি আর নিজের চাকরি নিয়ে ব্যস্ত।

কেরিয়ার শুরু করেছিলেন ছোটপর্দায়, কিন্তু আপাতত সেখানে ফেরার কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে ‘টেক্কা’-তে দেবের পর এবার জিতের সঙ্গে ফের কাজ করার সুপ্ত ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow