২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন আগামী তিন থেকে চার বছরের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। রোববার (২১ জুন) সকালে সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। জিয়াউদ্দিন হায়দার বলেন, তিন-চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে দুইজন করে মিডওয়াইফ থাকবে। এছাড়া উপজেলা এবং জেলা পর্যায়েও পর্যাপ্ত সংখ্যক মিডওয়াইফ থাকবে। স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, দেশে বর্তমানে তিন হাজারেরও কম মিডওয়াইফ কর্মরত রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ সংকট কাটাতে আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যার এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা (প্রাইমারি হেলথ কেয়ার) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ডা. জিয়াউদ্দিন আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ১৪ হাজ

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন আগামী তিন থেকে চার বছরের ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) সকালে সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, তিন-চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে দুইজন করে মিডওয়াইফ থাকবে। এছাড়া উপজেলা এবং জেলা পর্যায়েও পর্যাপ্ত সংখ্যক মিডওয়াইফ থাকবে।

স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, দেশে বর্তমানে তিন হাজারেরও কম মিডওয়াইফ কর্মরত রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এ সংকট কাটাতে আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যার এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি জানান, সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা (প্রাইমারি হেলথ কেয়ার) ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডা. জিয়াউদ্দিন আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। তবে জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে কমিউনিটি ক্লিনিকের আদলে নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রয়োজন রয়েছে। এসব কেন্দ্রে রক্তচাপ পরিমাপ, বিভিন্ন রোগের স্ক্রিনিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও অন্য মৌলিক সেবা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকরভাবে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow