৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত
তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় এসে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, সফরকালে বিশেষ দূত হার্ডার শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। চার্লস জে. হার্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র দপ্তরে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তিনি একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত। তার দফতর বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে, যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হার্ডার ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত আছেন। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় এসে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, সফরকালে বিশেষ দূত হার্ডার শিশুদের কল্যাণে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
চার্লস জে. হার্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র দপ্তরে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তিনি একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত।
তার দফতর বিশ্বজুড়ে শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে, যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
হার্ডার ২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় যুক্ত আছেন। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
What's Your Reaction?