৩-১ গোলে এগিয়ে ফ্রান্স
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নরওয়ে। দুই দলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করায় ম্যাচটি মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হয়েছে ম্যাচটি। শুরুতেই মাত্র ৭ মিনিটের দিকে বক্সের ভেতর দারুণ এক শটে গোল করেন দেম্বেল। এই গোলে সহায়তা এমবাপ্পের।
এদিকে দুর্দান্ত ৩ গোলে ফ্রান্সকে ৩–০ ব্যবধানে এগিয়ে দিলেন উসমান দেম্বেলে। প্রথম গোলের মতো এই গোলেও সহায়তা করেছেন দারুণ ছন্দে থাকা এমবাপ্পে। ফ্রান্স জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ নরওয়ের। গোলটি করেছেন অসগার্ড।
ম্যাচের প্রথম সেকেন্ড থেকে আক্রমণের যাওয়ার সুফল পেয়েছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দুই দলই তাদের শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে।
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচের তুলনায় একাদশে চারটি পরিবর্তন করেছেন। মাঝমাঠ ও আক্রমণভাগে আরও গতি ও সৃজনশীলতা আনতে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফিরিয়েছেন তিনি।
অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ের ক

অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। তিনি একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন করেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে দলের দুই তারকা আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে।