৩০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল শিশুরা
কিশোরগঞ্জে টানা ৩০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার জিতেছে ৩০ শিশু। পুরস্কার হিসেবে তাদের বাইসাইকেল, স্মার্ট হাতঘড়ি ও স্কুলব্যাগ দেওয়া হয়। শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে সদর উপজেলার লতিফপুর ইলিম সরকার বাড়ি মসজিদে এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. বোরহান উদ্দিন সুমন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। বোরহান উদ্দিন সুমন বলেন, ‘বর্তমানে শিশুরা যখন মোবাইলে আসক্ত, ঠিক তখন লতিফপুরের এই শিশুরা টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ার যে কঠিন চ্যালেঞ্জ জয় করেছে, তা সত্যিই প্রশংসনীয়। শিশুদের সুন্দর চরিত্র গঠনে যুব সমাজের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া উচিত। আমরা সবসময় এমন ভালো কাজের পাশে আছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম মাহাদী, মোশারফ হোসেন, আলাউদ্দিন ও আব্দুল আলিম। এসকে রাসেল/এসআর
কিশোরগঞ্জে টানা ৩০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার জিতেছে ৩০ শিশু। পুরস্কার হিসেবে তাদের বাইসাইকেল, স্মার্ট হাতঘড়ি ও স্কুলব্যাগ দেওয়া হয়।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে সদর উপজেলার লতিফপুর ইলিম সরকার বাড়ি মসজিদে এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. বোরহান উদ্দিন সুমন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
বোরহান উদ্দিন সুমন বলেন, ‘বর্তমানে শিশুরা যখন মোবাইলে আসক্ত, ঠিক তখন লতিফপুরের এই শিশুরা টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ার যে কঠিন চ্যালেঞ্জ জয় করেছে, তা সত্যিই প্রশংসনীয়। শিশুদের সুন্দর চরিত্র গঠনে যুব সমাজের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া উচিত। আমরা সবসময় এমন ভালো কাজের পাশে আছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম মাহাদী, মোশারফ হোসেন, আলাউদ্দিন ও আব্দুল আলিম।
এসকে রাসেল/এসআর
What's Your Reaction?