৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটের উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় ১২০০ ফুট সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে। বুধবার (৩ জুন) রাজারহাট প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। জানা গেছে, ওই গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনের সরকারি রাস্তাটি প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি হতে থাকে। বুধবার অভিযান পরিচালনা করে রাস্তার অবৈধ দখল অপসারণ করা হয়। একই সঙ্গে রাস্তার সীমানা নির্ধারণ করে জনসাধারণের অবাধ যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। রোকনুজ্জামান মানু/এফএ/এমএস

৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

কু‌ড়িগ্রা‌মের রাজারহাটের উমরমজিদ ইউনিয়নের আটহাজারী গ্রামে প্রায় ১২০০ ফুট সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে। বুধবার (৩ জুন) রাজারহাট প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

জানা গেছে, ওই গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনের সরকারি রাস্তাটি প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে ছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি হতে থাকে।

৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা

বুধবার অভিযান পরিচালনা করে রাস্তার অবৈধ দখল অপসারণ করা হয়। একই সঙ্গে রাস্তার সীমানা নির্ধারণ করে জনসাধারণের অবাধ যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রোকনুজ্জামান মানু/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow