৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চলমান যুদ্ধে অংশ নিতে রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। শনিবার এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং আসছে মৌসুমকে সামনে রেখে নতুন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও দাবি করেন, গত মাস থেকেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়ার কাছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হস্তান্তরেরও প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কির ভাষ্য, এ সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, গোটা এশিয়ার নিরাপত্তার জন্যও হুমকি। তার দাবি, রাশিয়া উত্তর কোরিয়াকে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে এবং তাদের অস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। এদিকে, ২০২৪ সালের জুনে স্বাক্ষরিত একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তির পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে রাশিয়া

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চলমান যুদ্ধে অংশ নিতে রাশিয়া আরও ৩০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। শনিবার এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং আসছে মৌসুমকে সামনে রেখে নতুন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও দাবি করেন, গত মাস থেকেই রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়ার কাছে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হস্তান্তরেরও প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কির ভাষ্য, এ সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, গোটা এশিয়ার নিরাপত্তার জন্যও হুমকি। তার দাবি, রাশিয়া উত্তর কোরিয়াকে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে এবং তাদের অস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। এদিকে, ২০২৪ সালের জুনে স্বাক্ষরিত একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তির পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে রাশিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর দখলকৃত এলাকা পুনর্দখলের অভিযানে উত্তর কোরীয় সেনারা অংশ নিয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow