৩৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করলো পাকিস্তান

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে আর ১০৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ৩৪৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। জাস্টিন গ্রিভস এবং রস্টোন চেজই স্বাগতিকদের বাঁচিয়ে দেন। দু’জন মিলে গড়েন ৯৬ রানের জুটি। জাস্টিন গ্রিভস ৭৩ এবং রস্টোন চেজ করেন ৭০ রান। দ্বিতীয় দিন তারা ব্যাট করতে নেমেছিলেন, গ্রিভস ৬৪ এবং চেজ ৩৬ রানে। টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিনই পাকিস্তানি নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ন চন্দরপল আউট হন ১৫ রান করে। ব্রেন্ডন কিং করেন ৪৬ রান। কাভেম হজ করেন ১০, আমির জাঙউ ২৬ এবং শাই হোপ করেন ২৯ রান। শেষ দিকে কেমার রোচ করেন ১৯ রান। পাকিস্তানের হয়ে স্পিনার সাজিদ খান নেন সর্বোচ্চ ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মোহাম্মদ আলি, উবাইদ শাহ ও আলি উসমান। আইএইচএস/

৩৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করলো পাকিস্তান

ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বাকি ৫ উইকেটে আর ১০৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ৩৪৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা।

জাস্টিন গ্রিভস এবং রস্টোন চেজই স্বাগতিকদের বাঁচিয়ে দেন। দু’জন মিলে গড়েন ৯৬ রানের জুটি। জাস্টিন গ্রিভস ৭৩ এবং রস্টোন চেজ করেন ৭০ রান। দ্বিতীয় দিন তারা ব্যাট করতে নেমেছিলেন, গ্রিভস ৬৪ এবং চেজ ৩৬ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিনই পাকিস্তানি নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ন চন্দরপল আউট হন ১৫ রান করে। ব্রেন্ডন কিং করেন ৪৬ রান। কাভেম হজ করেন ১০, আমির জাঙউ ২৬ এবং শাই হোপ করেন ২৯ রান। শেষ দিকে কেমার রোচ করেন ১৯ রান।

পাকিস্তানের হয়ে স্পিনার সাজিদ খান নেন সর্বোচ্চ ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মোহাম্মদ আলি, উবাইদ শাহ ও আলি উসমান।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow