৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, কঠিন জবাবের ঘোষণা ইরানের

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। যুদ্ধ বন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করেছে।’ এদিকে, শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির জন্য পরিস্থিতি এখনো ‘যুদ্ধকালীন’ এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘আমাদের জন্য পরিস্থিতি এখনো যুদ্ধকালীন। আমাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।’ শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে ওই মুখপাত্র আরও বলেন, ‘শত

৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, কঠিন জবাবের ঘোষণা ইরানের

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। যুদ্ধ বন্ধের আলোচনায় দেখা দেওয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর হয়েছে। আর এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করেছে।’

এদিকে, শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির জন্য পরিস্থিতি এখনো ‘যুদ্ধকালীন’ এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘আমাদের জন্য পরিস্থিতি এখনো যুদ্ধকালীন। আমাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে।’

শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে ওই মুখপাত্র আরও বলেন, ‘শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow