৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ। রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পূর্ব পাশে থাকা একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি পিকআপভ্যান রেললাইন পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রথমে উভয় লাইনে চলাচল বন্ধ থাকলেও পরে ঢাকামুখী লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। তবে চট্টগ্রামমুখী লাইন থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে লাইন মেরামতের কাজ শেষ করতে সময় লাগায় প্রায় ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘বিকট শব্দ শুনে দুর্ঘটনা স্থলে এসে দেখি পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বালুবাহী একটি পিকআপ দুমড়ে

৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ। রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পূর্ব পাশে থাকা একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি পিকআপভ্যান রেললাইন পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রথমে উভয় লাইনে চলাচল বন্ধ থাকলেও পরে ঢাকামুখী লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। তবে চট্টগ্রামমুখী লাইন থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে লাইন মেরামতের কাজ শেষ করতে সময় লাগায় প্রায় ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘বিকট শব্দ শুনে দুর্ঘটনা স্থলে এসে দেখি পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বালুবাহী একটি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের ফেনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল বলেন, একটি অবৈধ ক্রসিং দিয়ে পিকআপ ভ্যানটি রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ওই স্থানে অবৈধ পারাপার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত উদ্ধার ও মেরামত কাজ পরিচালনা করে। পরে দুপুর ১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হয়।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow