৪০ বছর পর নকআউটে সবচেয়ে বড় হার ফ্রান্সের
বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মাধ্যমে ৪০ বছরেরও বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের সবচেয়ে বড় হারের তিক্ত স্বাদ পেল লে ব্লুরা। পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের ২৫ জুন পশ্চিম জার্মানির কাছে ২-০ গোলে হারের পর এবারই বিশ্বকাপের নকআউট পর্বে এত বড় ব্যবধানে পরাজিত হলো ফরাসীরা। আর স্পেনের বিপক্ষে ২-০ ব্যবধানের হার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। আক্রমণ ও বলের দখলে আধিপত্য বজায় রেখে তারা ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি। ওইয়ারজাবাল ও পেদ্রো পোরো গোল করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় লা রোহা। এই হারের মাধ্যমে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেল কিলিয়ান এমবাপেদের। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠে শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে স্পেন। আরআর/আইএইচএস/
বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মাধ্যমে ৪০ বছরেরও বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের সবচেয়ে বড় হারের তিক্ত স্বাদ পেল লে ব্লুরা।
পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের ২৫ জুন পশ্চিম জার্মানির কাছে ২-০ গোলে হারের পর এবারই বিশ্বকাপের নকআউট পর্বে এত বড় ব্যবধানে পরাজিত হলো ফরাসীরা। আর স্পেনের বিপক্ষে ২-০ ব্যবধানের হার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। আক্রমণ ও বলের দখলে আধিপত্য বজায় রেখে তারা ফ্রান্সকে কোনো সুযোগই দেয়নি। ওইয়ারজাবাল ও পেদ্রো পোরো গোল করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটে নেয় লা রোহা।
এই হারের মাধ্যমে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেল কিলিয়ান এমবাপেদের। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে উঠে শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে স্পেন।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?