৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে বিপুল দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাস, পলাতক সুবিধা রাণী ওরফে বুচি ও সুনিয়া জাম্বুর বসতঘরের খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে তল্লাশি চালিয়ে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে প্রদীপ দাসকে গ্রেপ্তার ক

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে বিপুল দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাস, পলাতক সুবিধা রাণী ওরফে বুচি ও সুনিয়া জাম্বুর বসতঘরের খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে তল্লাশি চালিয়ে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও অন্য দুজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow