৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল চিংড়ির রেনু পরিবহন করা হচ্ছিল। স্থানীয়রা ওই ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকভর্তি ৪৩ ড্রাম রেনু জব্দ করেন। এসময় রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক পালিয়ে যায়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেনুগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল। পরে ইউএনওর নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে রেনুগুলো অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে জব্দ রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ
পটুয়াখালীর দুমকিতে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল চিংড়ির রেনু পরিবহন করা হচ্ছিল। স্থানীয়রা ওই ট্রাকটি আটকে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকভর্তি ৪৩ ড্রাম রেনু জব্দ করেন। এসময় রেনু ব্যবসায়ী ও ট্রাকচালক পালিয়ে যায়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেনুগুলো অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল। পরে ইউএনওর নির্দেশে মৎস্য বিভাগের কর্মকর্তারা পায়রা সেতু সংলগ্ন নদীর উন্মুক্ত জলাশয়ে রেনুগুলো অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে জব্দ রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ ও পরিবহন বন্ধে নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow